বগি বেড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে চলাচলকারী প্রতিটি ট্রেনের বগির সংখ্যা একটি করে বাড়ানো হয়েছে। ছাত্রছাত্রী ও জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সারাহ্ বেগম কবরীর অনুরোধে বগির সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। রেলওয়ের নারায়ণগঞ্জ স্টেশনমাস্টার আবদুল আজিজ জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে প্রতিদিন ১২ জোড়া ট্রেন চলে। আগে বগির সংখ্যা ছিল ছয়টি। গতকাল থেকে প্রতি ট্রেনে একটি করে বগি বাড়ানো হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি