বগুড়ায় অপরাধ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
বগুড়ার শেরপুরে সংঘবদ্ধ অপরাধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহূত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার পৃথক দুই অভিযানে পুলিশ তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বগুড়ার ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামের রুবেল শেখ (২০), একই গ্রামের ইউসুফ সরকার (২৫) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চিহুরীপাড়া গ্রামের মো. জুয়েল (২১)।শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গ্রেপ্তারের পর তিনজন পুলিশের কাছে স্বীকার করেছে, তাঁরা ১৬ অক্টোবর শেরপুর শহরের হাসপাতাল সড়কে ফিরোজা খাতুনের বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের সঙ্গে জড়িত। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরতলির কানাইকান্দর গ্রামে অভিযান চালিয়ে গতকাল ভোরে রুবেল ও ইউসুফকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই দিন সন্ধ্যায় জুয়েলকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।