বগুড়ায় জেলা ছাত্রলীগের সম্মেলন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভ্যন্তরীণ কোন্দল নিয়ে সহিংসতা সৃষ্টির আশঙ্কায় বগুড়া জেলা ছাত্রলীগের আজ শুক্রবারের সম্মেলন স্থগিত করা হয়েছে। গতকাল গভীর রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন এ সম্মেলন স্থগিতে কেন্দ্রের নির্দেশের কথা জানিয়ে দেন। একই সঙ্গে বর্তমান কমিটিও ভেঙে দেওয়া হয়। সাত বছর পর আজ এ সম্মেলন হওয়ার কথা ছিল। ভেঙে দেওয়া কমিটির সভাপতি শুভাশীষ পোদ্দার সম্মেলন স্থগিত এবং বর্তমান কমিটি ভেঙে দেওয়ার কথা নিশ্চিত করে বলেন, সংগঠনের জেলা শাখার একটি অংশ বাধা দেওয়ায় কেন্দ্রীয় কমিটি এ পদক্ষেপ নিয়েছে।