বগুড়ায় তাণ্ডবের পরিকল্পনাকারী জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় শহর জামায়াতের সেক্রেটারি মাজেদুর রহমান জুয়েলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বেলা পৌনে তিনটার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশের দাবি, মাজেদুর রহমান ৩ মার্চ বগুড়ায় জামায়াত-শিবিরের চালানো তাণ্ডবের মূল পরিকল্পনাকারী।পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক প্রথম আলো ডটকমকে বলেন, মাজেদুর বগুড়ায় নতুন করে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে টিটু মিলনায়তন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বগুড়ায় থানা-ফাঁড়ি ও পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটসহ অন্তত ছয়-সাতটি মামলা রয়েছে। তাঁকে বর্তমানে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এসপি আরও বলেন, মাজেদুরের নেতৃত্বেই ৩ মার্চ বগুড়ায় তাণ্ডব চালানো হয়।