বগুড়ায় দুর্ঘটনায় সস্ত্রীক কলেজশিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদর উপজেলায় আজ শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় এক কলেজশিক্ষক ও তাঁর স্ত্রী নিহত হয়েছেন। নিহতেরা হলেন—গাইবান্ধার মাহিমাগঞ্জ কলেজের প্রভাষক হাবিবুর রহমান (৪০) এবং তাঁর স্ত্রী শাহীনুর বেগম (২৫)।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, হাবিবুর রহমান তাঁর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বগুড়া থেকে মহাস্থানগড়ে যাচ্ছিলেন। সকাল পৌনে সাতটার দিকে সদর উপজেলার বাঘোপাড়ায় বগুড়া-রংপুর মহাসড়কে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।