বগুড়ায় শহর আ. লীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া-বিষয়ক সম্পাদক সুজানুর রহমান সুজন দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে শহরের খান্দার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খান্দার মোড় এলাকায় সুজানুর রহমানের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সুজানুর আজ রাত ১০ টার দিকে মাজেদ নামে তাঁর এক সহকর্মীকে নিয়ে বাসার উদ্দেশ বের হয়। এ সময় খান্দার মোড়ের অদূরে কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে জখম করে ফেলে যায়। এ হামলায় মাজেদও আহত হয়। এলাকার লোকজন আহত সুজানুরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। এলাকাবাসীর দাবি করেন, সুজানুর রহমান এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত ছিল। বগুড়ার সহকারী পুলিশ সুপার মকবুল হোসেন দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে সুজানুর রহমানের হত্যার কথা স্বীকার করেছেন।