বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া শহরের বড়গোলায় আজ মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল সাতটার দিকে মোটরসাইকেলে করে দুই যুবক ঝাউতলা হয়ে বড়গোলার দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে। একজন ঘটনাস্থলেই এবং অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।সদর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক বলেন, নিহতদের পরিচয় জানা যায়নি। বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর জন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।