বগুড়ায় সহিংসতায় আরও একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় গত রোববার জামায়াত-শিবির ও পুলিশের সংঘর্ষে আহত আরও এক ব্যক্তি আজ মঙ্গলবার মারা গেছে। এ নিয়ে বগুড়ায় জামায়াত-শিবিরের সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়াল ১৩ জনে। নিহত ব্যক্তির নাম সেলিম হোসেন (১৭)। গত রোববারের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে সে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার জানায়, গত রোববার সকালে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় শহরের স্টেশন সড়কে গুলিবিদ্ধ হয় সেলিম হোসেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ওই দিনই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার সকালে চিকিত্সাধীন অবস্থায় সেলিম মারা যায়। বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।