বগুড়ায় সহিংসতায় চারটি মামলা, আরও ১ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গতকাল বৃহস্পতিবার হরতাল চলাকালে তিনজন নিহত ও সহিংস ঘটনায় আজ শুক্রবার সদর থানায় চারটি মামলা করা হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহিদ আলম প্রথম আলো ডটকমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশের দায়ের করা দুটি মামলায় ৩৭ জনের নাম উল্লেখসহ প্রায় তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। গতকাল আটক ২৫ জনকে এ দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য দুটি মামলা করেন নিহত ব্যবসায়ী মিজানুর রহমানের পক্ষে তাঁর স্ত্রী হালিমা আখতার ও নিহত শিবির নেতা আবু রুহানীর পক্ষে তাঁর পরিবার। হালিমা আক্তার তাঁর মামলায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করেছেন।গতকাল সহিংসতার ঘটনায় নিহত তিনজনের লাশ আজ জুমার নামাজের আগেই তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এদিকে গতকালের ঘটনার পর পুরো শহরের প্রধান প্রধান এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। প্রস্তুত রাখা হয়েছে বিজিবির সদস্যদেরও। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আরও এক লাশগতকাল রাত সাড়ে নয়টার দিকে গুলিবিদ্ধ একজনের লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।আজ সকালে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিত্সক আবু বক্কর সিদ্দিক জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি।এদিকে হাসপাতালে রেজিস্টারে খোঁজ নিয়ে জানা গেছে, লাশ মর্গে রাখা হয়েছে।এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানান।