বগুড়ায় ৩টি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় র্যাব সদস্যরা গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, ২২ রাউন্ড গুলি, পাঁচটি ম্যাগাজিন ও তিনটি চাকু উদ্ধার করেছেন। এসব অস্ত্র রাখার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন: শহরের কামারগাড়ী এলাকার হাফিজার রহমানের ছেলে রাহাত রহমান (২৮) ও একই এলাকার ইব্রাহিম শেখের ছেলে মনিরুল ইসলাম (৩০)। তাঁরা শহরের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে র্যাব দাবি করেছে।র্যাব-১২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমির চৌধুরী জানান, শহরের হাড্ডিপট্টি থেকে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হলে তাঁরা জানান তাঁদের কাছে অস্ত্র রয়েছে। পরে ওই দুজনের বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এরপর তাঁদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।