বগুড়ার উদ্দেশে খালেদা জিয়ার যাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়ার উদ্দেশে আজ শনিবার বিকেল চারটার দিকে ঢাকা ছেড়েছেন। গুলশানের বাসা থেকে তিনি রওনা হন।খালেদা জিয়ার সঙ্গে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা প্রমুখ।খালেদা জিয়া বগুড়া থেকে আগামীকাল রোববার জয়পুরহাট যাবেন। সেখানে তিনি পুলিশের গুলিতে নিহত লোকজনের স্বজনদের সঙ্গে কথা বলবেন ও তাঁদের সান্ত্বনা দেবেন। জয়পুরহাট থেকে ফেরার পথে বগুড়ার শাজাহানপুরে তাঁর পথসভা করার কথা রয়েছে। বগুড়ায়ও তিনি পুলিশের গুলিতে স্বজনহারা লোকজনের সঙ্গে কথা বলবেন।