বগুড়ার শেরপুরে গাঁজা বাগানের সন্ধান, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর থানার পুলিশ উপজেলার খানপুর মধ্যপাড়া গ্রামে গাঁজার বাগানের সন্ধান পেয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বাগান থেকে ১২টি গাঁজার গাছ উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। গাঁজা চাষের অভিযোগে পুলিশ মুছা মণ্ডলকে (৩৫) গ্রেপ্তার করেছে। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। মুছা মণ্ডলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, তাঁর কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।