বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে বগুড়ার জেলা প্রশাসক সরওয়ার মাহমুদকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব এবং চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক শাহ আলমকে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে।সম্প্রতি বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ এ দুই জেলায় ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে এই দুই জেলার প্রশাসককে প্রত্যাহার করা হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রগুলো বলেছে, সহিংসতার ঘটনার সময় যথাযথভাবে দায়িত্ব পালন না করার অভিযোগে তাঁদের প্রত্যাহার করা হয়েছে। এর আগে যেসব জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে, সেসব এলাকার পুলিশের বেশ কিছু কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।