বগুড়া ও রংপুরে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া ও রংপুরে গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে।বগুড়া: ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া মেডিকেল কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত একটার দিকে দিনাজপুরগামী একটি বাস একই সঙ্গে দুটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুটি মোটরসাইকেলের পাঁচ আরোহীর চারজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। নিহত ব্যক্তিরা হলেন: বগুড়া শহরের রহমান নগরের ওয়াজেদ হক, সূত্রাপুর ঈদগাহ লেনের এ কে হাসানুজ্জামান, ঢাকার দক্ষিণ খান থানার এয়ারপোর্ট দক্ষিণ গাওয়াইর এলাকার ইস্রাফিল হোসেন ও তাঁর ছোট ভাই মো. মাসুদ এবং ঢাকার খিলগাঁও থানার মালিবাগ চৌধুরীপাড়ার নাফিজ।বগুড়ার শাহজাহানপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নরেশ চন্দ্র জানান, মেডিকেল কলেজের সামনে নাজ গার্ডেন নামে একটি মোটেল থেকে বের হয়ে মোটরসাইকেল দুটি মহাসড়কে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।রংপুর: আজ সকালে রংপুর-কুড়িগ্রাম সড়কে রংপুর শহরের মাহীগঞ্জ চারমাথা মোড়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালক নজরুল ইসলাম (৩৫) এবং অজ্ঞাত আরেকজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় উভয় বাসের ১৫ জন আহত হয়েছে। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।