বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক ১১ পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জিয়া-উর রহমান। ৮০টি ইভেন্টে চলে প্রতিযোগিতা। এতে প্রতিষ্ঠানের শের-ই-বাংলা ইউনিট চ্যাম্পিয়ন, মো. শহীদুল্লাহ ইউনিট রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে ছাত্রছাত্রীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ১১ পদাতিক ডিভিশনের জিওসি এবং বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল জিয়া-উর রহমানের স্ত্রী বেগম লাইজুন নাহার।