বগুড়া জিলা স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয়ের সাফল্য অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় বগুড়া জিলা স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয় তাদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এ বছরের ফলে রাজশাহী বোর্ডে প্রতিষ্ঠান দুটি ষষ্ঠ ও সপ্তম হয়েছে।বগুড়া জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় গত বছর যেমন ভালো ফল করেছিল, তেমনি এবারও ভালো ফল করেছে। এ দুটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো ফল করা নিয়ে রয়েছে একটি অঘোষিত প্রতিযোগিতা। একবার বগুড়া জিলা স্কুল একটু এগিয়ে থাকলে পরের বছর দেখা গেছে, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এগিয়ে গেছে। এ বছরের এসএসসি পরীক্ষার ফলে বগুড়া জিলা স্কুল রাজশাহী বোর্ডের মধ্যে সম্মিলিতভাবে ষষ্ঠ হয়েছে। এ স্কুল থেকে এবার পরীক্ষা দিয়েছিল ২৩২ জন শিক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছে ১৮৬ জন। গত বছর এ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল ২১০ জন। জিপিএ ৫ পেয়েছে ১৪০ জন।এ বছর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২৩৬ জন পরীক্ষা দিয়েছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২০০ জন, যা জেলায় সর্বোচ্চ জিপিএ ৫ পাওয়ার দিক থেকে সর্বোচ্চ।গত বছরের এসএসসি পরীক্ষার ফলে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় রাজশাহী বোর্ডে মেয়েদের মধ্যে প্রথম এবং সন্মিলিতভাবে দ্বিতীয় হয়েছিল।