বগুড়া থিয়েটারের কর্মশালা সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংগীত শুদ্ধভাবে ও সঠিক সুরে পরিবেশনে বগুড়া থিয়েটার আয়োজিত তিন দিনের কর্মশালা ২০ আগস্ট শেষ হয়েছে। জাতীয় রবীন্দ্র সংগীত সন্মিলন পরিষদের সহযোগিতায় রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।জাতীয় সংগীত গাইবে শুদ্ধ, সঠিক সুরে—শিরোনামের এই কর্মশালায় বগুড়া শহরের ১২টি বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়।২০ আগস্ট কর্মশালার সমাপনী দিনে বক্তব্য দেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের যুগ্ম সম্পাদক তৌফিক হাসান, জাতীয় রবীন্দ্র সংগীত সন্মিলন পরিষদের সাধারণ সম্পাদক অমরেশ মুখার্জী, সন্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি সাঈদ সিদ্দিকী, পদাতিক নাট্যগোষ্ঠির বেঞ্জুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বগুড়া জেলার বিভিন্ন স্কুলে এই কর্মশালা চলবে।