বগুড়ার টিটু মিলনায়তনে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শহীদ টিটু মিলনায়তনে আজ সকাল নয়টায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আঞ্চলিক কর্মী সম্মেলন ডাকা হয়। একই স্থানে, একই সময়ে সেক্টর কামন্ডারস ফোরাম সমাবেশ ডাকে। দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় উত্তেজনা এড়াতে জেলা প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে। ফলে সেখানে কোনো পক্ষই সমাবেশ করতে পারেনি। এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘সেখানে কাউকে কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হবে না।