বগুড়ার শিবগঞ্জে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জে আজ সোমবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতির পক্ষের ডাকা মিছিল প্রতিহত করার জন্য সাধারণ সম্পাদকের পক্ষের লোকজন ঘোষণা দিলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়। আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মির্জারুল আলম চৌধুরীর লোকজন আজ দুপুর ১২টার দিকে মিছিল করার ঘোষণা দেয়। এ মিছিল প্রতিহত করার ঘোষণা দেয় সাধারণ সম্পাদক আজিজুল হক পক্ষ।শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান জানান, এমন অবস্থায় বড় ধরনের সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।