বগুড়ার শেরপুরে জাল টাকাসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল টাকা দিয়ে লিচু কেনার সময় বগুড়ার শেরপুরে মো. বাদল (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি ঢাকার সাভারের উত্তরপাড়া এলাকায়। গতকাল সোমবার রাত সোয়া ১০টার দিকে পুলিশ শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। থানার পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) আতোয়ার রহমান জানান, গ্রেপ্তারের পর বাদলের শরীর তল্লাশি করে এক হাজার টাকা মূলমানের ছয়টি জাল নোট উদ্ধার করা হয়। বাদল পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে জাল টাকা লেনদেনের সঙ্গে জড়িত।