বগুড়ার শেরপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-বগুড়া মহাসড়কে বগুড়ার শেরপুরের ররোয়া এলাকায় আজ শুক্রবার সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আরও অন্তত সাতজন আহত হয়েছে।শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, আজ সকাল ছয়টার দিকে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি ট্রাক মহাসড়কের দুই পাশে ছিটকে গিয়ে উল্টে পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা মালবাহী ট্রাক দুটির মালামালের ওপরে ছিল। দুর্ঘটনার পর ট্রাক দুটির চালকেরা পালিয়ে যান। তিনি জানান, নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ তাদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।