বগুড়ার সাত উপজেলা, জয়পুরহাট ও পাঁচবিবিতে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সাতটি উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সংঘর্ষ, নাশকতার আশঙ্কায় আজ বুধবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। উপজেলাগুলো হলো—বগুড়া সদর, নন্দীগ্রাম, শাজাহানপুর, শিবগঞ্জ, দুঁপচাচিয়া, কাহালু ও গাবতলী।বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক জেলার সাতটি উপজেলায় ১৪৪ ধারা জারির খবর প্রথম আলো ডটকমের কাছে নিশ্চিত করে তিনি বলেন, ‘সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সাত উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৪৪ ধারা জারির খবর জানিয়ে রাতে সাতটি শহরে মাইকিং করা হচ্ছে। মাইকে বলা হচ্ছে, চারজনের বেশি একসঙ্গে ঘোরাফেরা করা যাবে না। কোনো লাঠি, অস্ত্র নিয়ে চলাচল করা যাবে না বলেও মাইকে জানানো হচ্ছে।’মোজাম্মেল হক আরও জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সদরে আর বাকি ছয়টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) ১৪৪ ধারা জারি করেছেন।জয়পুরহাট ও পাঁচবিবি পৌর এলাকায় ১৪৪ ধারাজয়পুরহাট পৌরসভা এবং পাঁচবিবি পৌর এলাকায় আজ রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা প্রশাসক হামিদুল আলম এই দুই পৌর এলাকায় আজ বুধবার রাত ১০টার দিকে ১৪৪ ধারা জারি করেন।