বগুড়ার ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানে আবাসন-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬টি বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানের শহর বগুড়া। উচ্চশিক্ষা নিয়ে সুন্দর ভবিষ্যত্ জীবন গড়ার আশায় শুধু এ জেলা নয়, পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভিড় করে শিক্ষার্থীরা। অথচ এসব শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় আবাসনব্যবস্থা। শহরটিতে দিন দিন একদিকে যেমন বাড়ছে ব্যবসা-বাণিজ্য, তেমনি বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর সংখ্যাও। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এত শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করতে ব্যর্থ হওয়ায় সুযোগটি নিচ্ছে ব্যবসায়িক মনোবৃত্তির কিছু মানুষ। তারা নামকাওয়াস্তে এসব শিক্ষার্থীর জন্য আবাসন তথা মেসের ব্যবস্থা করে হাতিয়ে নিচ্ছে বিরাট অঙ্কের মুনাফা। বিকল্প না থাকায় স্বপ্ন বাস্তবায়নের স্বার্থে শিক্ষার্থীরাও বাধ্য হচ্ছে এসব আবাসন-অসুবিধাকে সঙ্গী করেই বসবাস করতে। সরেজমিনে এ প্রতিবেদনে শিক্ষার্থীদের আবাসন-অসুবিধার নানা রকম চিত্র উঠে এসেছে। প্রতিবেদনটি তৈরি করেছেন আমাদের বগুড়ার নিজস্ব প্রতিবেদক মিলন রহমান।