বগুড়ায় আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে আগুনে পুড়ে তিন সন্তানের জননী সেলিনা খাতুন (৩৫) মারা গেছেন। আজ শুক্রবার এ ঘটনা ঘটে। নিহতের বাবা মো. মোখলেছুর রহমান বলেছেন, তাঁর মেয়ে অভিমান করে আত্মহত্যা করেছেন।নিহতের বাবা মোখলেছুর রহমান আরও জানান, ভোর পাঁচটার দিকে সেলিনা খাতুন (৩৫) তাঁর বাবার বাড়ি শেরপুর উপজেলার রণবিরবালা গ্রামে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এদিকে নিহতের ভাই মো. সেলিম জানান, প্রায় ১৬ বছর আগে তাঁর বোন সেলিনা খাতুনের সঙ্গে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিবপুর গ্রামের আবদুল হামিদের বিয়ে হয়। পরে সেলিনা খাতুন জানতে পারেন যে তাঁর স্বামী একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। মো. সেলিম বলেন, এরপর থেকেই তাঁর বোন তাঁদের সঙ্গে বাবার বাড়িতে থাকে। সেলিনার ছেলে মো. সোহেল (১৬) জানায়, এ ঘটনায় তার মা মানসিকভাবে ভেঙে পড়ে। অগ্নিদগ্ধ সেলিনা খাতুনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ চৌধুরী প্রথম আলোকে জানান, দগ্ধ সেলিনার মুখমণ্ডলসহ শরীরের উপরিভাগ পুড়ে গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত সেলিনার ভাই মো. সেলিম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।