বগুড়ায় আমরা কজন শিল্পীগোষ্ঠীর নৃত্যানুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বগুড়ার আমরা কজন শিল্পীগোষ্ঠী ২৯ এপ্রিল শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর উদ্যানে রোমেনা আফাজ মুক্ত মঞ্চে সমবেত হয়। সন্ধ্যায় মুক্ত মঞ্চে নৃত্যানুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন গোষ্ঠীর সভাপতি আবদুস সামাদ। এরপর অনুষ্ঠানে কৃঞ্চচূড়া সাংস্কৃতিক সংগঠন, কালান্তর, কালী নৃত্য মন্দিরসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।