বগুড়ায় আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর নৃত্য কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার অন্যতম সাংস্কৃতিক সংগঠন আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর আয়োজনে সাত দিনব্যাপী নৃত্য কর্মশালা সমাপ্ত হয়েছে। রাজশাহী বিভাগের শতাধিক নৃত্যশিল্পী প্রশিক্ষণে অংশ নেন। ১০ জুলাই বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সাত দিনব্যাপী এই নৃত্য কর্মশালার উদ্বোধন করেন দেশের বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক অনীক বসু। সংগঠনের সভাপতি আবদুস সামাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি সালেক উদ্দিন।১৬ জুলাই এই কর্মশালার সমাপনী অনুষ্ঠান শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণার্থীদের মধ্যে তুলে দেওয়া হয় সনদপত্র। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলী রেজা মজিদ, আনোয়ারুল ইসলাম। পরে অনীক বসু আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সদস্যসহ বাইরের শিল্পীদের নিয়ে সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মোবিন।