বগুড়ায় ঈদ মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় সম্প্রীতি ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে ১৩ সেপ্টেম্বর বগুড়া পৌর উদ্যানের আলাউদ্দিন মঞ্চে আয়োজন করা হয় ঈদ মিলনমেলা। বগুড়া ঈদ মিলনমেলা উদ্যাপন কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদ মিলনমেলার উদ্বোধন করেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুল মান্নান। অনুষ্ঠানের শুরুতেই ঈদের অন্যতম খাবার সেমাই দিয়ে সবাইকে মিষ্টি মুখ করানো হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মোজাম্মেল হক, খন্দকার গোলাম কাদের, শওকত হায়াত খান, সোহানুর রহমান খান, শোয়েব শাহরিয়ার, সাবু বড়ুয়া, আনোয়ারুল ইসলাম, আইনুল হক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিলনমেলা কমিটির আহ্বায়ক তৌফিক হাসান। অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ অবদুল মান্নান বলেন, এ মেলার মধ্য দিয়ে আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধা, মানুষে মানুষে ভালোবাসা, সকল মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অঙ্গীকারবদ্ধ হব। মেলার উদ্বোধনী ঘোষণার পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক দক্ষিণ করে। শোভাযাত্রাটি পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । এতে অংশনেন বগুড়া লিটল থিয়েটার, বগুড়া ইয়্যুথ কেয়ার, উচ্চারণ একাডেমি, সুরের ছোঁয়া সংগীত নিকেতন, উদয়ন সাংস্কৃতিক একাডেমি, বগুড়া থিয়েটার, বগুড়া পদাতিক, ফিউশন বাউল, স্বর্ণযুগ সাংস্কৃতিককেন্দ্র। একক সংগীত পরিবেশন করেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী শরকত হায়াত খান, গম্ভীরা পরিবেশন করেন বগুড়া পদাতিক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী জিনিয়া আফরিন সংগীত পরিবেশন করেন। এরপর ‘ফজলুল হক সম্মাননা’ প্রদান করেন বগুড়া জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খান। সম্মাননা প্রাপ্তরা হলেন সমাজসেবা ও সাংবাদিকতায় দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, সাহিত্য ও গবেষণায় অধ্যাপক মোস্তফা আলী, আঞ্চলিক গানে বগুড়া ইয়্যুথ কেয়ারের পরিচালক তৌফিকুল আলম, চলচ্চিত্রে সোহানুর রহমান সোহান।