বগুড়ায় ঈদগাহ ময়দানে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নুনদহ ঈদগাহ ময়দানে বিএনপিসমর্থিত ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়া না-পড়াকে কেন্দ্র করে মুসল্লিদের দুই পক্ষে উত্তেজনা দেখা দিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ঈদগাহ ময়দানে ১৪৪ ধারা জারি করেছে। কাল সোমবার ঈদের দিন ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. তোহা আহম্মেদ নুনদহ ঈদগাহ ময়দানে ঈদের জামাতে ইমামতি করে আসছেন। কিন্তু রাজনৈতিক দলের নেতার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তে আপত্তি তোলেন সাধারণ মুসল্লিরা। তাঁরা নিরপেক্ষ ইমাম নিয়োগের দাবি জানান। এ নিয়ে মুসল্লিদের মধ্যে বিভক্তি দেখা দেয়। গত বছর একই বিষয় নিয়ে বিভক্তির কারণে সংঘর্ষের ঘটনা ঘটায় প্রশাসন এবার সেখানে ১৪৪ ধারা জারি করেছে।বিষয়টি নিশ্চিত করে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আনারকলি বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।