বগুড়ায় উচ্চারণ একাডেমির ঈদ উৎসব
সুপ্ত প্রতিভা বিকাশে বগুড়ার অন্যতম সাংস্কৃতিক সংগঠন উচ্চারণ একাডেমির আয়োজনে ২৪ ও ২৫ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এক ঈদ উৎসবের আয়োজন করা হয়। উৎসবের প্রথম দিন সংগঠনের কার্যালয়ে তিনটি বিভাগে শিশু-কিশোরদের মধ্যে সংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসবের দ্বিতীয় দিন বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ঈদ আনন্দ নাটক দিয়ে ঈদ উৎসব শুরু হয়। উৎসব উদ্বোধন করেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম ফেরদৌস আলম। এরপর শুরু হয় দলীয় নৃত্য, একক নৃত্য, একক সংগীত, দলীয় সংগীত। এ ছাড়া কাজী নজরুল ইসলামের পুতুলের বিয়ে নাটক মঞ্চস্থ করা হয়। পরে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম ফেরদৌস আলম। এ সময় উপস্থিত ছিলেন পারভেজ হোসেন, মোস্তাফিজার রহমান, তৌফিক হাসান, সাদেকুর রহমান, সাঈদ সিদ্দিকী ও পলাশ খন্দকার। কামাল ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তমা।