বগুড়ায় এসআই ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ২৪ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে পুলিশের এক কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক কামরুল হাসান বাদী হয়ে এ মামলা করেন।আসামিরা হলেন জয়পুরহাটের কালাই থানার উপপরিদর্শক (এসআই) রওশন আলী ও তাঁর স্ত্রীর মনোয়ারা বেগম। তাঁদের বাসা বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায়।মামলায় উল্লেখ করা হয়েছে, দুদক বগুড়া সমন্বিত কার্যালয় থেকে মনোয়ারা বেগমকে তাঁর নিজের ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের হিসাব দাখিলের জন্য ২০১১ সালের ১১ জুলাই চিঠি দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে মনোয়ারা বেগম একই বছরের ৩১ জুলাই পাঠানো এক চিঠিতে তাঁর সম্পদ হিসাব বিবরণীতে ৭৯ লাখ ৪১ হাজার ৭৪১ টাকার স্থাবর এবং এক লাখ পাঁচ হাজার ৮৫৪ টাকার অস্থাবর সম্পদ রয়েছে বলে দুদককে জানান। কিন্তু তদন্ত করে দেখা যায়, তিনি ২৩ লাখ ৯১ হাজার ৭৬৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।