বগুড়ায় ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন আজ বুধবার বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন পিকেটাররা। আজ বুধবার সকালে বগুড়া শহরের চারমাথা বাস টার্মিনালের অদূরে রংপুর-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে শহরের চারমাথা বাস টার্মিনাল এলাকা থেকে একটি মিছিল বের করেন হরতাল-সমর্থকেরা। মিছিলটি চারমাথার অদূরে রংপুর-ঢাকা মহাসড়কে পৌঁছালে সেখানে নয় থেকে ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটান তাঁরা। পরে সেখানে টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়।এ ছাড়া সকাল ১০টার দিকে হরতালের সমর্থনে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা বিএনপির নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম প্রথম আলোকে জানান, কয়েকটি ককটেল বিস্ফোরণ ছাড়া আজ সকাল থেকে ঢিলেঢালাভাবে হরতাল চলছে।