বগুড়ায় গণিত অলিম্পিয়াড শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় আজ সোমবার ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলোর উদ্যোগে ২০১১ সালের আঞ্চলিক গণিত উত্সব শুরু হয়েছে। বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ মাঠে সকাল নয়টায় উত্সবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক আবু আলী মোহাম্মদ আরিফুর রহমান, গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান ও একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান।উত্সবের প্রথম ধাপে অলিম্পিয়াডের মূল পর্ব গণিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।