বগুড়ায় গাবতলী থানার ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামকে গাবতলী থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় বগুড়ার পুলিশ সুপার এ আদেশ দেন। বগুড়ার সহকারী পুলিশ সুপার (এ’ সার্কেল) আরিফুর রহমান মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি। পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, গাবতলীর যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারিক হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় তাঁকে প্রত্যাহার করা হয়েছে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে গাবতলী থানার সোনালী ব্যাংকের সামনে সন্ত্রাসীরা যুবলীগের নেতা তারিককে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তারিকের ভগ্নিপতি সিরাজুল ইসলাম বাদী হয়ে গাবতলী পৌর মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোরশেদ মিল্টনসহ ১১ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।