বগুড়ায় ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় প্রথম বাইপাস সড়কের ছিলিমপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে শুক্রবার রাতে সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র আল মোমিন (২৪) খুন হয়েছেন। তিনি নওগাঁর মহাদেবপুর সদরের তোফাজ্জল হোসেনের ছেলে এবং ঢাকার আশা বিশ্ববিদ্যালয়ের বিবিএর তৃতীয় বর্ষের ছাত্র। এ নিয়ে ৭২ ঘণ্টার মধ্যে দুজন ছাত্র সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হওয়ায় শহরবাসী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী ও বগুড়া সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মোমিন শুক্রবার সন্ধ্যায় বগুড়া আসেন। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের এক ছাত্রীর সঙ্গে দেখা করতে যান। সেই ছাত্রীকে নিয়ে রাত আনুমানিক নয়টার সময় মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হেঁটে হেঁটে আলাপ করার সময় কয়েকজন সন্ত্রাসী মোমিনের ওপর হামলা চালায় এবং উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিত্সকেরা মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, গত বুধবার শহরের রেলস্টেশন এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সরকারি আযিযুল হক কলেজের ছাত্র খুন হয়।