বগুড়ায় জাতীয় দলের ক্রিকেটার শফিউল ইসলামকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটার শফিউল ইসলামকে ২১ অক্টোবর বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে সংবর্ধনা দেওয়া হয়। মহাস্থান ট্রফি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। জেলা ক্রীড়া সংস্থার পক্ষে বগুড়া জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খান ক্রিকেটার শফিউল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।