বগুড়ায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরের ঘোগা সেতু এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন—একজন ট্রাকচালক ও দুজন বাসযাত্রী। তবে তাঁদের পরিচয় এখনো জানা যায়নি। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাগামী একটি বাসের সঙ্গে রংপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।