বগুড়ায় দাবা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শফি হাসান আলো স্মৃতি দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৮ মে অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান। সুইচ লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বেলাল হোসেন সাড়ে ৬ পয়েন্ট নিয়ে প্রথম, মিজানুর রহমান ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং শেখ শাহাদত হোসেন সাড়ে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শহিদুল ইসলাম, মালিক মাসুদার রহমান, নাজিয়া হাসান, নুরুল ইসলাম প্রমুখ।