বগুড়ায় পুলিশ প্রশাসনের ঈদ পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় পুলিশ প্রশাসনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ১৩ সেপ্টেম্বর বগুড়া পুলিশ সুপার হুমায়ুন কবিরের মালতিনগরের সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়। ঈদের ছুটিতে আসা অনেক বিশিষ্টজন এই অনুষ্ঠানে যোগদান করেন। বিশিষ্ট ব্যক্তিদের আগমনে অন্য রকম এক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। এই পুনর্মিলনীতে অংশনেন বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান, তার স্ত্রী শাহাদারা মান্নান, বিএনপির সাংসদ আবদুল মোমেন তালুকদার, বগুড়া জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, মজিবর রহমান, মোজাম্মেল হক, কমলারঞ্জন দাস, এস এম ফেরদৌস, শফিকুল ইসলাম, আবদুল হক, এ কে এম ছালামতউল্লাহ, রেজাউল করিম, আলী আজগর তালুকদার প্রমুখ।