বগুড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর থানা পুলিশ গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল রাত ১০টায় অভিযান শুরু হয়ে আজ বুধবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত চলে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, অভিযানে ডাকাতি, নারী ও শিশু নির্যাতন, প্রতারণাসহ বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২১ জন এবং নিয়মিত মামলার চারজনকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ লাইনের ৪০ জন পুলিশ সদস্যসহ থানা পুলিশের সদস্যরা সাত ভাগে বিভক্ত হয়ে এই অভিযানে অংশ নেন বলে তিনি জানান।