বগুড়ায় পৌর জামায়াতের আমির গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ আজ শনিবার বগুড়ার কাহালু পৌর জামায়াতের আমির ও কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল আখলাককে (৪২) গ্রেপ্তার করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১১টার দিকে কেন্দ্রীয় জামায়াত নেতাদের মুক্তির দাবিতে কাহালু পৌর জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের চারমাথা থেকে বের হয়। পুলিশ এ সময় সেখান থেকে জামায়াত নেতা রেজাউল আখলাককে গ্রেপ্তার করে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, নাশকতা ও ধংসাত্মক কাজ করতে পারে এই অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।