বগুড়ায় বাসের ছাদ থেকে পড়ে ২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে আজ শনিবার সকাল নয়টার দিকে বাসের ছাদ থেকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী যাত্রীবাহী একটি বাসের ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই ওই দুই ব্যক্তির মৃত্যু হয়। কোনো গাছের ডালে বাড়ি খেয়ে তারা পড়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে তিনি জানান।