বগুড়ায় বিএনপির তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় আজ শনিবার বেলা ১১টার দিকে শুরু হয়েছে বিএনপির তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভা। রাজশাহী বিভাগভুক্ত বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও গাইবান্ধা থেকে বিএনপির তৃণমূল পর্যায়ের ৮৭০ জন প্রতিনিধি এ সভায় অংশ নিচ্ছেন।বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার ও প্রধান অতিথি হিসেবে আছেন কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ। সভায় অংশগ্রহণকারী অন্য নেতাদের মধ্যে আছেন মিজানুর রহমান মিনু, আবদুল মোমিন তালুকদার, রুহুল কুদ্দুস তালুকদার প্রমুখ।