বগুড়ায় বিএনসিসি ক্যাডেট প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ৩ (বিএনসিসি) মহাস্থান ব্যাটালিয়নের উদ্যোগে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প ৪ অক্টোবর শেষ হয়েছে। সমাপনী দিনে বগুড়া জিলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১১ পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোহাম্মদ ইব্রাহিম। বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক ক্যাডেট এই প্রশিক্ষণে অংশ নেয়। ক্যাডেটদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেজর মো. হাবিবুর রহমান। শ্রেষ্ঠ ক্যাডেট হিসেবে পুরস্কার পেয়েছেন ইউনিটের ক্যডেট ল্যান্স করপোরাল আবদুল আলিম। ক্যাম্পের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মোহাম্মদ আবদুল হাই মিয়া।