বগুড়ায় ব্রিজের রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস গতকাল শনিবার রাতে করোতোয়া নদীতে পড়ে যায়। এতে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছে।পুলিশ জানায়, ঢাকা থেকে দিনাজপুরগামী বাসটি গতকাল রাত সাড়ে ১১টার দিকে মহাস্থান ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ সময় বাসে পাঁচজন যাত্রী ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা বাস থেকে দুজনের লাশ উদ্ধার করেন। বাকি তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। নিহতদের একজন গোবিন্দগঞ্জে অপসোনিন ওষুধ কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক নজরুল ইসলাম। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের একজনকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়ার হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের চালক ও সহকারী পলাতক আছেন।