বগুড়ায় মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরের খন্দকারটোলা মুন্সিপাড়া গ্রাম থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেল তিনটায় লাশ দুটি উদ্ধার করে পুলিশ। তবে কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে, পুলিশ সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।নিহত মা-মেয়ে হলেন ওই গ্রামের মৃত সোলাইমান আলীর স্ত্রী জাহানারা বেওয়া (৩৮) ও তাঁর পালক মেয়ে সুরাইয়া (৭)।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, মৃত সোলাইমান আলীর পালক ছেলে জাহিদ হাসানের (২৫) মাধ্যমে খবর পেয়ে বেলা দুইটায় পুলিশ মৃতদেহ দুটি তাঁদের শয়নঘর থেকে উদ্ধার করে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে উভয় লাশের ঘাড় ভাঙা ছিল। পুলিশের ধারণা, তাঁদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।