বগুড়ায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় মাসব্যাপী বঙ্গবন্ধু ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। বগুড়া জুনিয়র একাদশের উদ্যোগে এবং বিআরটিসির পরিচালক শুভাশীষ পোদ্দারের সহযোগিতায় ১ অক্টোবর থেকে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন খাজা আবু হায়াত, শহীদুল ইসলাম, আজিজুল হক, বরুণ কুমার দাশ, জামিলুর রহমান ও শফিকুল ইসলাম।