বগুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় আজ শনিবার সরকারি আযিযুল হক কলেজে একজন ছাত্রীকে যৌন হয়রানির দায়ে এক যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা গেছে, জেলার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের আবদুল লতিফের ছেলে সেলিম রেজা (২২) আযিযুল হক কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে সেলিম কলেজে গিয়ে ওই ছাত্রীকে হয়রানি করে। এ সময় কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা তাঁকে আটক করে অধ্যক্ষের কক্ষে নিয়ে যান। সেখানে সেলিম নিজের অপরাধ স্বীকার করলে বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।পুলিশ এসে সেলিমকে তাদের হেফাজতে নেয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মালেক বেলা একটার দিকে অধ্যক্ষের কক্ষে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সেলিম রেজাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।