বগুড়ায় যুবলীগের সাবেক নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় জেলা যুবলীগের সাবেক সহপ্রচার সম্পাদক আমিনুর রহমান ওরফে শাহীনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।বগুড়ার সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল প্রথম আলোকে বলেন, আজ বগুড়ার ফুলদীঘি এলাকায় হর্টিকালচার সেন্টারের আমবাগানের আম বিক্রি করার জন্য দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। শাহীন সেখানে গিয়েছিলেন। এ সময় আমবাগানের ভেতরে একটি ঘরে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।আরিফুর রহমান মণ্ডল আরও বলেন, দরপত্র নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারীদের শনাক্ত ও তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, নিহত শাহীন জেলা যুবলীগের সহপ্রচার সম্পাদক ছিলেন। কিছুদিন আগে তাঁকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। কিন্তু এর পরও এলাকায় তিনি যুবলীগের নেতা হিসেবেই পরিচিতি ছিলেন। নিহত শাহীন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন বলেও তিনি জানান। তিনি আরও জানান, শাহীনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ১১টি মামলা রয়েছে।