বগুড়ায় সাবেক ছাত্রলীগ নেতা খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন জুয়েল গতকাল শুক্রবার রাতে খুন হয়েছেন। শহরের শিববাটি সেবক সমিতি ক্লাবের ঘরে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় উজ্জ্বল (৩৫) নামে ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল রাত দেড়টার দিকে ক্লাবঘরে আরও কয়েকজনের সঙ্গে বসে কথা বলছিলেন শাখাওয়াত। এ সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। রাতেই তাঁর লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। আহত উজ্জ্বলকে একই হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।