বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বগুড়া শহরের জামিলনগর এলাকায় শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আশীষ কুমার রায় (২৮) খুন হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও বগুড়া সদর থানা-পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে আশীষ কুমার জামিলনগর এলাকা দিয়ে যাওয়ার সময় একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক আশীষকে মৃত ঘোষণা করেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, হত্যার কারণ এখনো জানা যায়নি, তদন্ত চলছে।